বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি

ঝিকরগাছার জামায়াত নেত্রীদের উপরে হামলা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

আরো খবর

ভ্রাম্যমান প্রতিনিধি:যশোরের ঝিকরগাছা পৌরসভা এলাকায় ৫ নং ওয়ার্ডের কীর্তিপুর গ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা নেত্রীরা ভোট চাইতে গেলে হামলা চালিয়ে আহত করেছে বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা।

 

জানা যায় রবিবার দুপুরে ঝিকরগাছা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কীর্তিপুর গ্রামে জামায়াত ইসলামের উপজেলা নেত্রীরা দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইতে গেলে উপজেলা যুবদলের সভাপতি আরাফাত রহমান কল্লোলের নেতৃত্বে, সবুজ , আহনাত, সোহাগসহ ১৫/২০ জনের একটি দল মহিলা জামাতের কর্মীদের উপর অতর্কিত হামলা করে আহত করে ও মোবাইল ছিনিয়ে নিয়ে ভাঙচুর করে। ভ্যানিটিব্যাগ ছিনিয়ে নেয় হয়।

 

 

এবিষয়ে জানতে চাইলে উপজেলা জামায়াতের মহিলা নেত্রী মিসেস শিখা খাতুন, বলেন পৌর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের গ্রামে আমাদের মহিলা কর্মী রাফিজা, নাসিমা, কামরুন্নাহার, তুলি, বিলকিস, জোসনাসহ ১০ জনের একটি নারী টিম ১০দলীয় জোট মনোনীত সংসদ পদপ্রার্থী ডাক্তার মোসলেহ উদ্দিন ফরিদের দাঁড়িপাল্লা প্রতিকের পক্ষে ভোট চাইতে গেলে সেখানে যুবদল নেতা আরাফাত রহমান কল্লোল এর নেতৃত্বে আমাদের কর্মীদের মেরে আহত করেছে। নারীদের শ্লীলতাহানি ও লাঞ্ছিত করেছে। আহত নারী নেত্রী জোসনা ও কামরুন্নাহার চিকিৎসকের পরামর্শে বাড়িতে চিকিৎসা নিচ্ছে।

 

জোসনার মোবাইল ভাঙচুর করে নিয়ে গেছে ও কামরুননাহারের কাছে থাকা ভেনেটি ব্যাগও তারা ছিনতাই করে নিয়ে গেছে। ব্যাগে নগদ টাকা, মূল্যবান জিনিস ছিল। আমরা এ হামলার তীব্র প্রতিবাদ করছি ও এ হামলায় জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি করছি।

 

ঘটনার খবর পেয়ে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলমের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানা গেছে।

তবে অভিযোগের বিষয়ে বিএনপি বা যুবদলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রেসক্রাব যশোর সংবাদ সম্মেলন করেছেন জামায়াত মনোনীত প্রার্থী ডাক্তার মুসলেউদ্দিন ফরিদ। তিনি জানান এ ধরনের ঘটনা ঘটিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে একটি দল। তারা ভোটারদেরকে ভয়ভীতি প্রদর্শন এবং ভোটকেন্দ্রে যেতে বাধা সৃষ্টি করছে। সন্ধ্যা ছয়টায় প্রেসক্লাব যশোরে এই জরুরি সংবাদ সম্মেলন করেন তিনি।

আরো পড়ুন

সর্বশেষ