বৃহস্পতিবার, ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

ঝিনাইদহে পুলিশ কর্মকর্তা হত্যা: ৪ জনের মৃত্যুদন্ড যাবজ্জীবন অপর ৪ জনের

আরো খবর

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের ডাকবাংলা পুলিশ ক্যাম্পের সাবেক ইনচার্জ উপ-পরিদর্শক মিরাজুল ইসলাম হত্যা মামলায় ৪ জনকে মৃত্যুদন্ড এবং ৪ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত।

সোমবার সকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মাহাবুব আলম এ রায় ঘোষণা করেন। মৃত্যুদন্ড প্রাপ্ত আমজাদ হোসেন ছাড়া বাকি ৩ আসামি এবং যাবজ্জীবন দন্ড প্রাপ্ত ৪ আসামিও পলাতক রয়েছেন।

 

মামলার বিবরণে জানা যায়, ২০১১ সালের ২৩ আগস্ট সন্ধ্যায় ঝিনাইদহ শহর থেকে ডাকবাংলা ক্যাম্পে যাওয়ার পথে নিখোঁজ হন উপ-পরিদর্শক মিরাজুল ইসলাম। পরদিন ২৪ আগস্ট সকালে ভেটেরিনারি কলেজের পূর্ব পাশের পানিভর্তি ডোবা থেকে তার পোশাক পরিহিত, হাত-পা বাঁধা মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

ওই দিনই পুলিশ বাদী হয়ে সদর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে। মামলার তদন্ত শেষে পুলিশ ১৫ জনকে অভিযুক্ত করে ২০১২ সালের ২৮ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে।দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সোমবার আদালত ৪ জনকে মৃত্যুদন্ড এবং ৪ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রাপ্ত প্রদান করেন। মামলায় বাকি আসামিদের খালাস দেওয়া হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ