শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

ঝিনাইদহ -১ আসনে বেসরকারি ফলে বিএনপির প্রার্থী জয়ী

আরো খবর

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি:
‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন।


‎বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে মো. আসাদুজ্জামান তার নিজ ফেসবুক পোস্টে এ তথ্য জানান।


‎বেসরকারিভাবে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঝিনাইদহ-১- শৈলকুপার সবগুলো কেন্দ্রের ফলাফল শেষে ধানের শীষের প্রার্থী মো. আসাদুজ্জামান পেয়েছেন মোট ১৭১৫৯৮ ভোট।


‎অন্যদিকে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মতিউর রহমান পেয়েছেন মোট ৫৫৫৭৭ ভোট।



‎এই ফলাফলে ধানের শীষের প্রার্থী সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান মোট ১১৬০২১ (এক লাখ ১৬ হাজার ২১) ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।

আরো পড়ুন

সর্বশেষ