একাত্তর ডেস্ক:
টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে বাকি পাঁচ ম্যাচ। তবে এই ম্যাচগুলো এখন শুধুই নিয়মরক্ষার। কারণ, গ্রুপ পর্বের বাধা টপকে এরই মধ্যে নিশ্চিত হয়ে গেছে সুপার এইট পর্বের আট দল।
প্রত্যেক গ্রপের শীর্ষ দুই দল হিসেবে সুপার এইটে জায়গা করে নিয়েছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড।
এই আট দল দুই গ্রুপে ভাগ হয়ে লড়বে।
গ্রুপ ১-এ পড়েছে ভারত, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে। গ্রুপ ২-এ পড়েছে পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড। এই দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল সেমিফাইনালে উঠবে।
সুপার এইট পর্ব শুরু ২১ ফেব্রুয়ারি, শেষ ১ মার্চ।
সুপার এইট পর্বের গ্রুপ
গ্রুপ ১: ভারত, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে
গ্রুপ ২: পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড
সুপার এইট পর্বের সূচি
২১ ফেব্রুয়ারি, শনিবার
পাকিস্তান-নিউজিল্যান্ড- প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো- সন্ধ্যা ৭টা ৩০ মিনিট
২২ ফেব্রুয়ারি, রবিবার
শ্রীলঙ্কা-ইংল্যান্ড- পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়াম, ক্যান্ডি-বিকেল ৩টা ৩০ মিনিট
ভারত-দক্ষিণ আফ্রিকা, নরেন্দ্র মোদি স্টেডিয়াম, আহমেদাবাদ, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট
২৩ ফেব্রুয়ারি, সোমবার
ওয়েস্ট ইন্ডিজ-জিম্বাবুয়ে, ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বাই, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট
২৪ ফেব্রুয়ারি, মঙ্গলবার
পাকিস্তান-ইংল্যান্ড,পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়াম, ক্যান্ডি, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট
২৫ ফেব্রুয়ারি, বুধবার
শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড, প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো,সন্ধ্যা ৭টা ৩০ মিনিট
২৬ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার
ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা, নরেন্দ্র মোদি স্টেডিয়াম, আহমেদাবাদ, বিকেল ৩টা ৩০ মিনিট
ভারত-জিম্বাবুয়ে, এমএ চিদাম্বরাম স্টেডিয়াম, চেন্নাই, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট
২৭ ফেব্রুয়ারি, শুক্রবার
ইংল্যান্ড-নিউজিল্যান্ড, প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো,সন্ধ্যা ৭টা ৩০ মিনিট
২৮ ফেব্রুয়ারি, শনিবার
শ্রীলঙ্কা-পাকিস্তান,পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়াম, ক্যান্ডি, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট
১ মার্চ, রবিবার
দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়ে, অরুণ জেটলি স্টেডিয়াম, দিল্লি, বিকেল ৩টা ৩০ মিনিট
ভারত-ওয়েস্ট ইন্ডিজ, ইডেন গার্ডেন্স, কলকাতা, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট।
সূত্র: কালের কন্ঠ

