নিজস্ব প্রতিবেদক:
ট্যাকসেস বার এসোসিয়েশনের যশোরের দ্বি-বার্ষিক নির্বাচনে শাহজাহান আলী বিশ্বাস-ইসতিয়াক প্যানেল থেকে সভাপতিসহ ১৩টি পদে বিজয়ী হয়েছে। তাজু-বোরহান প্যানেল থেকে সাধারণ সম্পাদকসহ ৩টি বিজয়ী হয়েছে।
সভাপতি পদে শাহজাহান আলী বিশ্বাস ও সাধারণ সম্পদক পদে বোরহান উদ্দিন সিদ্দিক নির্বাচিত হয়েছেন।
শনিবার ট্যাকসেস বার এসোসিয়েশনের কার্যালয়ে ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোহাম্মদ ইসহক এ ফলাফল ঘোষণা করেন।
নির্বাচিত অন্যান্যরা হলেন, সহসভাপতি পদে আল-ইসলাম ও গোপীনাথ রায় চৌধুরী (বিনা প্রতিদ্বিন্দীতায়), সহ সাধারণ সম্পাদক পদে ইফতেখার আলম রিপন ও আব্দুল হালিম, অর্থ সম্পাদক পদে আমিরুল ইসলাম তন্ময় ও সদস্য পদে চিরঞ্জন মল্লিক, এবিএম আলমগীর সিদ্দিকী সবুজ, শরিফুল ইসলাম, বিএম অনিক ইসলাম, তারিক এনাম, ফাহিম রাজ, এসএম শাহরিয়ার হক।
এছাড়া অপর সদস্য পদে শাহাজাহান কবির খান ও আশরাফুল আলম সমান ভোট পাওয়ায় আজ (রোববার) ফের ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।
সকালে সাধারণ সভা শেষে দুপুর ১২টা থেকে ৪ পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে। এবার ১৩৭ ভোটারের মধ্যে ১২৮জন ভোটারাধিকার প্রয়োগ করেন।

