বুধবার, ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

দই-ঘিতে বিষাক্ত উপাদান,শার্শার নাভারন ডেয়ারীকে জরিমানা 

আরো খবর

  বেনাপোল (যশোর) প্রতিনিধি :
 যশোরের শার্শা উপজেলার নাভারন বাজারে ভোক্তা অধিকারের  ভেজাল বিরোধী অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৫ মার্চ) বিকালে উপজেলার নাভারন বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
আতিউর রহমানের প্রতিষ্ঠান নাভারন ডেয়ারীতে দই ও ঘি পরীক্ষা করে মানবদেহের জন্য ক্ষতিকর বিষাক্ত উপাদান এবং দইয়ের ওপর কৃত্রিম রং মেশানোর প্রমাণ পাওয়া যায়। এছাড়া বিক্রিত ঘি এর কোনো বিএসটিআই অনুমোদন না থাকায় তা ভোক্তা অধিকার আইনের পরিপন্থী বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর জেলার সহকারি পরিচালক সেলিমুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন,  ক্যাপ (কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) প্রতিনিধিরা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী এসময়  এ প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা নগদ জরিমানা করেন এবং ভবিষ্যতে এ ধরনের ভেজাল খাদ্যদ্রব্য বিক্রি না করার জন্য কঠোর সতর্কবার্তা প্রদান করেন।
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে  নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ । একই সঙ্গে নাভারন বাজারের ব্যবসায়ীদের নিরাপদ ও মানসম্মত খাদ্যপণ্য বিক্রির জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ