শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি

দলীয় শৃঙ্খলা ভঙ্গ: কালীগঞ্জে ছাত্রদলের ২১ নেতাসহ ৫৫ জনকে বহিষ্কার

আরো খবর

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঝিনাইদহ জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের মোট ২১ জন নেতাসহ ৫৫ জনকে সংগঠনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন ঝিনাইদহ জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সাইমুম সাঈদ মাসুম।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশাদুল ইসলাম, ফিরোজ ইকবাল, খন্দকার রফিউদ্দিন, মোঃ আলাউদ্দিন, শাহাদাত হোসেন রিওন, তারেকুর রহমান টিপু, মেহেদী হাসান হিরন এবং উপজেলা ছাত্রদলের সদস্য মনিরুজ্জামান মুন্নাকে সংগঠনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

 

এছাড়া কালীগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক জুয়েল রানা, যুগ্ম আহ্বায়ক ইয়ারুল ইসলাম, ইসরাফিল জুয়েল, আশরাফুল ইসলাম নিরব, সদস্য সচিব তরিকুল ইসলাম ও সদস্য মাহফুজ পারভেজকেও একই অভিযোগে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

 

অপরদিকে, মাহাতাব উদ্দিন ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি হারুনুর রশিদ রাজা, সিনিয়র সহ-সভাপতি মিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ডিএফ ইফতি জাহান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ শাওন, সাংগঠনিক সম্পাদক রিয়াদ হোসেন হৃদয়, সহ সাংগঠনিক সম্পাদক আশিক হোসেন, প্রচার সম্পাদক নাজমুল হোসেন ও দপ্তর সম্পাদক শিহাব আহমেদ খানকেও বহিষ্কার করা হয়েছে।

 

এ বিষয়ে ঝিনাইদহ জেলা ছাত্রদলের সভাপতি এস এম সমিনুজ্জামান সমিন বলেন, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক তাদের বহিষ্কার করা হয়েছে। সংগঠনের শৃঙ্খলা, ঐক্য ও আদর্শ রক্ষায় কোনো আপোষ করা হবে না। সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকলে দলীয় ভাবে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

 

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক বলেন, ছাত্রদলকে আরও শক্তিশালী ও গতিশীল করতে সাংগঠনিক শৃঙ্খলা নিশ্চিত করার বিকল্প নেই। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

আরো পড়ুন

সর্বশেষ