বেনাপোল প্রতিনিধি:
২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও সাপ্তাহিক ছুটির কারণে বেনাপোল স্থলবন্দর-এর সঙ্গে ভারতের আমদানি-রপ্তানি কার্যক্রম দুই দিন বন্ধ থাকবে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বন্দর কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
বন্দরের পরিচালক শামীম হোসেন জানান, শুক্রবার সাপ্তাহিক ছুটি এবং শনিবার সরকারি ছুটি থাকায় বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। তবে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে। রোববার থেকে যথারীতি পণ্য খালাস ও আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
দেশের অর্থনীতিতে বেনাপোল বন্দরের গুরুত্ব অপরিসীম। ভারতের সঙ্গে দেশের প্রায় ৮০ শতাংশ আমদানি-রপ্তানি এই বন্দর দিয়ে সম্পন্ন হয়। ফলে সাময়িক বন্ধেও শিল্পপ্রতিষ্ঠান, গার্মেন্টস ও পাইকারি বাজারে প্রভাব পড়ে। বর্তমানে দুই দেশের বন্দরে শত শত পণ্যবাহী ট্রাক অবস্থান করছে; কার্যক্রম শুরু হলে সেগুলো পর্যায়ক্রমে খালাস করা হবে।

