বৃহস্পতিবার, ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা রমজান, ১৪৪৭ হিজরি

দেবহাটায় রমজানের পবিত্রতা রক্ষায় জামায়াতের র‌্যালি

আরো খবর

দেবহাটা প্রতিনিধি: পবিত্র রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবিতে দেবহাটা উপজেলা জামায়াতের স্বাগত র‌্যালির আয়োজন করা হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারী) বিকাল ৫টায় উপজেলার পারুলিয়া বাজারে এ স্বাগত র‌্যালি করা হয়।

 

এ স্বাগত র‌্যালীতে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, সেক্রেটারী এইচ এম ইমদাদুল হক, সহকারী সেক্রেটারী সোলায়মান হোসাইন, আব্দুর গফুর সরদার, কর্মপরিষদ সদস্য মাওলানা দেলাওয়ার হোসাইন, মাওলানা রুহুল আমিন, মাওলানা আনোয়ারুল ইসলাম, কুলিয়া ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল গফ্ফার, পারুলিয়া ইউনিয়ন আমীর সোহারাব হোসেন, সেক্রেটারী রফিকুল ইসলাম, সখিপুর ইউনিয়ন আমীর ইয়াকুব আলী সরদার, সেক্রেটারী আফসার আলী সরদার, নওয়াপাড়া ইউনিয়ন আমীর মাওলানা হাবিবুল্লাহ বাশার, সেক্রেটারী এনামুল কবির বকুল, দেবহাটা সদর ইউনিয়ন সেক্রটারী আব্দুর রাজ্জাক, পারুলিয়া সেড মসজিদের ইমাম ও খতিব হাফেজ মুফতি আব্দুর রহমান সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ।

 

বক্তরা বলেন, যাদের আত্মত্যাগের মাধ্যমে এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি এবং স্বাধীনভাবে কথা বলতে পারছি তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই রমজান মাস আমাদের জন্য রহমত, বরকত ও নাজাতের বাণী নিয়ে হাজির হয়েছে। রমজান মাসের অনেক মর্যাদা আল্লাহ তায়ালা এ মাসে কুরআন নাজিল করেছেন বিশ্ব মানবতার হেদায়াতের জন্য। কুরআন নাজিলের মাসে কুরআন পড়–ন, কুরআন বুঝুন, আল কুরআনের সমাজ এবং রাষ্ট্র গড়ার জন্য আত্মনিবেদন করুন।

 

বক্তরা আরো বলেন, রমজানে রোজাদাররা যাতে সুস্থভাবে রোজা রাখতে পারে সেজন্য এলাকার ধর্মীয় পরিবেশ সুন্দরভাবে সংরক্ষণ করুন। রমজানের পবিত্রতা রক্ষার জন্য দিনের বেলায় হোটেল রেষ্টুরেন্ট বন্ধ রাখুন। নতুন সরকারের প্রতি রমজান মাসে দ্রব্যমূল্য সহনীয় রাখুন মানুষ যাতে ক্রয় ক্ষমতার মধ্যে তাদের পণ্য নিয়ে সুন্দরভাবে সুস্থভাবে মাহে রমাদানের রোজা পালন করতে পারে সেই ব্যবস্থা করার আহ্বান জানান। যদি দ্রব্যমূল্য সহনীয় না রাখতে পারেন তাহলে সকল জনতাকে সাথে নিয়ে জনতার ঐক্য দুর্বার আন্দোলন গড়ে তুলবো ইনশাআল্লাহ।

আরো পড়ুন

সর্বশেষ