বৃহস্পতিবার, ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

ধনু নদীতে নৌকাডুবে নারীর মৃত্যু, শিশু নিখোঁজ

আরো খবর

কিশোরগঞ্জের ইটনায় ধনু নদীতে নৌকাডুবিতে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে এক শিশু।মঙ্গলবার (৩১ মে) সকাল সাড়ে ৯টার দিকে ইটনা উপজেলার এলংজুরি ইউনিয়নের ধনু নদীতে এ ঘটনা ঘটে।নিহত মহল বেগম (৪২) মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নের মুন্সিহাটি গ্রামের মৃত ছালেক মিয়ার স্ত্রী। অপরদিকে নিখোঁজ তিন বছরের শিশু সোহান একই ইউনিয়নের চরপাড়া গ্রামের সোহাগ মিয়ার ছেলে।ইটনা থানার পরিদর্শক (তদন্ত) মো. আহসান হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, মঙ্গলবার সকালে মিঠামইন উপজেলার ঢাকী থেকে ৪০-৫০ জন যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা করিমগঞ্জ উপজেলার চামড়াঘাটের উদ্দেশে রওয়ানা দেয়। পথে এলংজুরি এলাকায় ধনু নদীতে প্রবল ঢেউয়ের তোড়ে নৌকাটি হঠাৎ ডুবে যায়। এসময় অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও নৌকার ভেতরে আটকে পড়েন এক নারী ও শিশু।

পরে স্থানীয়দের সহযোগিতায় নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ডুবে যাওয়া নৌকাটি উদ্ধার করে। এসময় নৌকার ভেতর থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার করা হয়। তবে শিশু নিখোঁজ সোহানকে পাওয়া যায়নি। তাকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ