বুধবার, ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

নড়াইলে ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে মানুষের ঢল

আরো খবর

নিজস্ব প্রতিবেদক, নড়াইল:
নড়াইলে ঈদ আনন্দকে উপভোগ্য করতে এলাকাবাসির আয়েজোনে অনুষ্ঠিত হয়েছে ঘোড়দৌড় প্রতিযোগিতা। মঙ্গলবার (২৪ মার্চ) বিকালে লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নবাসির আয়োজনে নারানদিয়া রেলস্টেশন এলাকায় এ ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 

 

নড়াইলসহ বিভিন্ন জেলা থেকে মাট ১২টি ঘোড়া এ প্রতিযোতায় অংশগ্রহন করে। গ্রামীণ ঐতিহ্যের এ প্রতিযোগিতা উপভোগ করতে হাজারো মানুষের ঢল নামে। ঘোড়দৌড় উপলক্ষে রেল স্টেশন এলাকায় বসে গ্রামীণ মেলা। মেলায় রকমারি পণ্যের পসরা সাজিয়ে বসেন দোকানিরা। গ্রামীণ ঐতিহ্যের এ ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে মঙ্গলবার দুপুর থেকে নারানদিয়া রেলস্টেশন এলাকায় জড়ো হতে থাকেন সকল বয়সের নারী-পুরুষ ও শিশুরা।

 

 

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম হায়াতুজ্জামান। এসময় লোহাগড়া বণিক সমিতির সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ বাপ্পি, মো. খোকন সরদার, মো. নাজমুল হুদাসহ আয়োজক কমিটির অন্যান্য সদস্য ও লোহাগড়া থানার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

সর্বশেষ