রবিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে শাবান, ১৪৪৭ হিজরি

নড়াইলে নির্বাচন পরবর্তী সংঘর্ষে নারীসহ আহত ১৪

আরো খবর

নিজস্ব প্রতিবেদক, নড়াইল:
নড়াইল-২ আসনের সদর উপজেলার গাবতলা এলাকায় শুক্রবার সন্ধ্যায় বিএনপি (ধানের শীষ) ও বিএনপির বিদ্রোহী প্রার্থীর (স্বতন্ত্র, কলস) সমর্থকদের মধ্যে সংঘর্ষে নারীসহ ১৪ জন আহত হয়েছেন। এ ঘটনায় দু’পক্ষই পাল্টা পাল্টি অভিযোগ করেন। জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রোশমি খানম বলেন, সংঘর্ষের ঘটনায় আহত ১৪ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে ১ জনকে যশোর হাসাপাতালে রেফার্ড করা হয়েছে। বাকিদের চিকিৎসা চলছে।

 

বিএনপির বিদ্রোহী (কলস প্রতীক) প্রার্থী মনিরুল ইসলামের সমর্থকরা জানান, শুক্রবার সন্ধ্যায় চায়ের দোকানে বসে ছিলাম, এসময় ধানের শীষের সমর্থকেরা আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় ২ নারীসহ ৯ জন আহত হয়েছেন। আহতরা হলেন, সেলিম মোল্যা, নাজমুল মির, হাবিবুর মোল্যা, সাইফুর মোল্যা, কাদের মোল্যা, হাসান মোল্যা, আরিফ মোল্যা, আমিরণ নেছা ও আমেনা বেগম।

 

অভিযোগ অস্বীকার করে বিএনপি প্রার্থী ড. এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদের (ধানের শীষ) সমর্থকরা দাবি করেন, কলস প্রতীকের সমর্থকরা আমাদের ধানের শীষের অফিস ভাঙচুর করতে আসে। আমরা বাঁধা দিলে সংঘর্ষ হয়। এতে আমাদের ৫জন আহত হয়। আহতরা হলেন, সাইফুল মোল্যা, রোমান মোল্যা, রাব্বি মোল্যা, ইসমাইল মোল্যা, ফয়জুর রহমান।

 

সদর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া দঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।

আরো পড়ুন

সর্বশেষ