শনিবার, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি

নড়াইলে বিল থেকে যশোরের বৃদ্ধের মরদেহ উদ্ধার

আরো খবর

নিজস্ব প্রতিবেদক, নড়াইল:
নড়াইল সদর উপজেলার তুলারামপুর রেল ব্রিজের দক্ষিণ পাশের বিল থেকে শরিফুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পাশে পড়ে থাকা ব্যাগের মধ্যে পাওয়া জাতীয় পরিচয় পত্রের তথ্যে জানা যায়, নিহত শরিফুল ইসলাম যশোর সদর উপজেলার জগমোহনপুর গ্রামের মৃত ইন্তাজ আলী তরফদারের ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ( ১৩ ফেব্রুয়ারি) সকালে লাশটি রেল ব্রিজের দক্ষিণ পাশের বিলে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে তাঁরা বিষয়টি পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

 

অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, মরাদেহের শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। মরাদেহটি ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর সঠিক কারন জানা যাবে।

আরো পড়ুন

সর্বশেষ