শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা রমজান, ১৪৪৭ হিজরি

নড়াইলে ভোক্তা অধিকারের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

আরো খবর

নিজস্ব প্রতিবেদক, নড়াইল:
রমজানের প্রথম দিনে নড়াইলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে শহরের রূপগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

দোকানে মূল্য তালিকা না থাকা, মোড়কজাত বিধি লঙ্ঘনসহ ভোক্তা আইনের বিভিন্ন ধারায় অপরাধ করায় ফিরোজ ফল ভান্ডারকে ৫ হাজার, আলম ফল ভান্ডারকে ১ হাজার এবং আমির হামজা সবজি ভান্ডার নামে এক প্রতিষ্ঠানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর নড়াইলের সহকারী পরিচালক শামীম হাসান এ অভিযান পরিচালনা করেন। তিনি বলেন, পবিত্র রমাজান মাসে নিত্যপণ্যের দাম যাতে সহনশীল থাকে, সে-কারণে ব্যবসায়ীদের জরিমানা ও সতর্ক করা হয়েছে। এ কার্যক্রম অব্যহত থাকবে।

আরো পড়ুন

সর্বশেষ