বুধবার, ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

নড়াইলে মধুমতী নদী থেকে নারীর মরদেহ উদ্ধার

আরো খবর

নিজস্ব প্রতিবেদক, নড়াইল:
নড়াইলের লোহাগড়া উপজেলার মধুমতী নদী থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

 

উদ্ধার হওয়া ওই নারীর আনুমানিক বয়স ৩০ থেকে ৩৫ বছর বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (২৪ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কোটাকোল ইউনিয়নের কোটাকোল খেয়াঘাট এলাকায় মধুমতী নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে তাঁরা বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

 

বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা (সদর) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত নারীর পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মরদেহটি অন্য কোনো এলাকা থেকে ভেসে এসেছে।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

আরো পড়ুন

সর্বশেষ