সোমবার, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে শাবান, ১৪৪৭ হিজরি

নড়াইলে ১১ এমপি প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

আরো খবর

নিজস্ব প্রতিবেদক, নড়াইল:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইলের দু’টি আসনের ১১ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। এরমধ্যে নড়াইল-১ আসনের ৬ জন এবং নড়াইল-২ আসনের ৫ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। নির্বাচন কমিশনের পরিপত্র অনুযায়ী প্রদত্ত ভোটের ৮ ভাগের একভাগ ভোটও তাঁরা কেউ পাননি। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. আব্দুল ছালামের স্বাক্ষরিত ভোটের ফলাফলপত্র যাচাই করে এ তথ্য পাওয়া গেছে।

 

নড়াইল-১ আসনে যে সকল প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে তাঁরা হলেন- ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী আব্দুল আজীজ (হাতপাখা) পেয়েছেন ৬৩৫২ ভোট, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো. মিল্টন মোল্যা (লাঙল) পেয়েছেন ৪৬১ ভোট, বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী বি এম নাগীব হোসেন (কলস) পেয়েছেন ১১১৩ ভোট, বিএনপির আরেক বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী এস এম সাজ্জাদ হোসেন (ফুটবল) পেয়েছেন ৮৯৮ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো. উজ্জ্বল মোল্যা (হরিণ) পেয়েছেন ২৩০ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী সুকেশ সাহা আনন্দ (ঘোড়া) পেয়েছেন ৮৬৪ ভোট।

 

এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম (ধানের শীষ) ৯৯ হাজার ৯৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী জেলা জামায়াতের সেক্রেটারি (দাঁড়িপাল্লা) ওবায়দুল্লাহ কায়সার পেয়ছেন ৭৫ হাজার ২২৫ ভোট।
নড়াইল-২ আসনে ৮ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে ৫ জনই তাঁেদের জামানত হারিয়েছেন। এরা হলেন- জাতীয় পার্টির মনোনীত প্রার্থী জেলা জাতীয় পার্টির সভাপতি ফায়েকুজ্জামান ফিরোজ (লাঙ্গল) পেয়েছেন ৬৮৮ ভোট, ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মো. তাজুল ইসলাম (হাতপাখা) পেয়েছেন ৪ হাজার ৭২৯ ভোট, গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী মো. নূর ইসলাম (ট্রাক) পেয়েছেন ৩৩৯ ভোট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট মনোনীত প্রার্থী মো. শোয়েব আলি (ছড়ি) পেয়েছেন ২২০ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী মোছা. ফরিদা ইয়াসমিন (জাহাজ) পেয়েছেন ২১৯ ভোট।

 

এ আসনে ১১ দলীয় জোট জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী জেলা জামায়াতের আমীর আতাউর রহমান বাচ্চু (দাঁড়িপাল্লা) ১ লাখ ১৮ হাজার ১৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মো. মনিরুল ইসলাম (কলস) পেয়েছেন ৭৮ হাজার ৪৫৭ ভোট এবং বিএনপি মনোনীত প্রার্থী ড. ফরিদুজ্জামান ফরহাদ (ধানের শীষ) পেয়েছেন ৪৫ হাজার ৪৬৩ ভোট।

 

উল্লেখ্য, দীর্ঘ ৩০ বছর পর নড়াইল-১ আসনটি বিএনপির দখলে আসে। অপরদিকে, স্বাধীনতার ৫৪ বছর পর প্রথমবারের মতো জামায়াতে ইসলামীর প্রার্থী নড়াইল-২ আসনে বিজয়ী হয়েছেন।

আরো পড়ুন

সর্বশেষ