বুধবার, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা রমজান, ১৪৪৭ হিজরি

প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিতকে প্রেসক্লাব যশোরসহ বিভিন্ন সংগঠনের অভিনন্দন

আরো খবর

একাত্তর ডেস্ক:
যশোর-৩ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জনাব অনিন্দ্য ইসলাম অমিত নতুন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় তাঁকে অভিনন্দন জানিয়েছে প্রেসক্লাব যশোরসহ বিভিন্ন সংগঠন।
প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান এক বিবৃতিতে বলেন, অমিতের এই নতুন দায়িত্বপ্রাপ্তি এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। সংসদ সদস্য হিসেবে জনগণের আস্থা অর্জনের পর এখন সরকারের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়টা শুধু তার নেতাকর্মী সমর্থকদের জন্য নয়; যশোরের সকল সংবাদকর্মীসহ পুরো যশোরবাসীর জন্যে আনন্দের-গর্বের। দেশের অর্থনীতি, ভাবমূর্তি এবং ভবিষ্যৎ সম্ভাবনার দ্বার উম্মোচনের পাশাপাশি যশোরের উন্নয়নে তিনি ও তার মন্ত্রণালয় গভীরভাবে ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।

 

উল্লেখ্যে, রাজনীতিবিদ অমিত পেশাগত জীবনে সংবাদপত্র পরিবারের একজন নিবিড় সদস্য। তিনি যশোর থেকে প্রকাশিত দৈনিক লোকসমাজের নির্বাহী সম্পাদক এবং প্রেসক্লাব যশোরের সদস্য।
বিবৃতিতে প্রেসক্লাব নেতৃদ্বয় আরও বলেন, দায়িত্বের এই নতুন যাত্রায় জনাব অমিত সততা, সাহস ও দূরদর্শিতার সমন্বয়ে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবেন। তাঁর নেতৃত্বে দেশের বিদ্যুৎ ও জ্বালানি সেক্টর শুধু অবকাঠামোগত উন্নয়নেই সীমাবদ্ধ থাকবে না; বরং দক্ষতা, স্বচ্ছতা এবং বিশ্বমানের দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যাবে। বাংলাদেশের সৌন্দর্য, ইতিহাস ও সংস্কৃতিকে বিশ্ব দরবারে আরও শক্তভাবে তুলে ধরার পথে তিনি একটি সাহসী ও ইতিবাচক পরিবর্তনের নেতৃত্ব দেবেন বলে আমাদের বিশ্বাস।

যশোর সংবাদপত্র পরিষদ

তরুণ রাজনীতিক, বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী হওয়ায় প্রাণঢালা অভিনন্দন জানিয়েছে যশোর সংবাদপত্র পরিষদ।
সংগঠনের পক্ষে সভাপতি একরামউদ-দ্দৌলা ও সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন এক অভিনন্দন বার্তায় বলেছেন, অনিন্দ্য ইসলাম অমিত রাজনীতির বাইরেও একজন সংবাদপত্রসেবী। তার মন্ত্রীত্ব লাভের খবর তাই যশোর সংবাদপত্র জগতের সবার কাছেই বাড়তি আনন্দ বয়ে এনেছে। তিনি রাজনীতিতে এতদিন যেমন প্রজ্ঞা, মেধা ও বিচক্ষণতার পরিচয় দিয়েছেন, তেমনি মন্ত্রী হিসেবে যশোরের উন্নয়নে নানা ব্যতিক্রমী পদক্ষেপ নিয়ে গণমানুষের মনে আরো দৃঢ় অবস্থান তৈরি করে নেবেন বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেছেন।

যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে)

তরুণ রাজনীতিক, বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী হওয়ায় প্রাণঢালা অভিনন্দন জানিয়েছে যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে)।

যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সভাপতি সাজেদ রহমান, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলনসহ নেতৃবৃন্দ এক অভিনন্দন বার্তায় বলেছেন, অনিন্দ্য ইসলাম অমিত শুধু একজন রাজনীতিকই নন; তিনি রাজনীতির বাইরেও যশোরের সংবাদপত্র ও সাংবাদিকদের অতি আপনজন। তাই তার মন্ত্রিত্ব লাভের খবর যশোরের সাংবাদিক ও সংবাদপত্র জগতের সবার কাছেই বাড়তি আনন্দ বয়ে এনেছে। তিনি রাজনীতিতে যেমন প্রজ্ঞা, মেধা ও বিচক্ষণতার পরিচয় দিয়েছেন, তেমনি মন্ত্রী হিসেবে যশোরের উন্নয়নে নানা ব্যতিক্রমী পদক্ষেপ নিয়ে গণমানুষের মনে আরো দৃঢ় অবস্থান তৈরি করে নেবেন বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেছেন।

 

সাংবাদিক ইউনিয়ন যশোর

যশোর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় অভিনন্দন জানিয়েছে সাংবাদিক ইউনিয়ন যশোর।
এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন মন্ত্রিপরিষদে যশোরের কৃতী সন্তান অনিন্দ্য ইসলামকে অন্তর্ভুক্ত করা সমগ্র যশোরবাসীর জন্য গৌরবের বিষয়। এতে শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং যশোর জেলার প্রতি সরকারের আস্থারই প্রতিফলন ঘটেছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, তরুণ, উদ্যমী ও দূরদর্শী এই প্রতিমন্ত্রীর নেতৃত্বে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে ইতিবাচক পরিবর্তনের পাশাপাশি যশোরের উন্নয়ন কর্মকা- আরও গতিশীল ও সম্প্রসারিত হবে।
বিবৃতিদাতারা হলেন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সহ-সভাপতি বিএম আসাদ, সাধারণ সম্পাদক এসএম ফরহাদ, যুগ্ম সম্পাদক এমএআর মশিউর, দপ্তর সম্পাদক কাজী রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ মীর কামরুজ্জামান মনি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ওয়াহিদুজ্জামান মিলন এবং কার্যনির্বাহী সদস্য হানিফ ডাকুয়া।

আরো পড়ুন

সর্বশেষ