নুসরাত জামান: যশোর থেকে নির্বাচিত হয়ে প্রথমবার সংসদে যাচ্ছেন ৬ এমপি। এর মধ্যে ৩ জন প্রথমবার নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হয়েছেন। তারা হচ্ছেন যশোর-২ সংসদীয় আসন(ঝিকরগাছ-চৌগাছা) থেকে ডা. মোসলে উদ্দিন ফরিদ,যশোর-৪ (অবয়নগর-বাঘারপাড়া, বসুন্দিয়া) থেকে গোলাম রসুল এবং যশোর-৬ (কশবপুর) থেকে অধ্যাপক মোক্তার আলী। এই তিন প্রার্থী এবার জামায়াত ইসলামীর প্রতিক নিয়ে জীবনে প্রথমবার নির্বাচনে অংশ নিয়ে চমক দেখিয়েছেন।
সংশ্লিষ্ঠ সূত্রে জানা গেছে, উল্লেখিত তিন এমপি এর আগে উপজেলা কিংবা ইউনিয়ন পর্যায়েও কোন নির্বাচনে অংশ নেননি। তাদের মধ্যে মোসলে উদ্দিন ফরিদ ডাক্তারি এবং গোলাম রসুল ও মোক্তার আলী শিক্ষকতা পেশায় ছিলেন।
অপর তিন প্রার্থীর মধ্যে যশোর-১ শার্শা আসন থেকে বিজয়ী জামায়াত ইসলামীর মুহাম্মদ আজিজুর রহমান, যশোর- সদর আসন থেকে বিএনপির কেন্দ্রীয় নেতা অনিন্দ ইসলাম অমিত এবং যশোর-৫ মণিরামপুর আসন থেকে জামায়াত ইসলামীর অ্যাড গাজী এনামুল হক এর আগে সংসদ নির্বাচনে অংশ নিলেও জয়ী হননি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে যে ৬ জন এমপি প্রার্থী প্রথমবারের মতো বিজয়ী হয়েছেন বা তাদের প্রতি ভোটাররা আস্থা রেখেছেন। আগামি ৫ বছর তাদের কর্মকাণ্ড জনগণের সেই আস্থার বিষয়টি প্রমাণ করতে হবে।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার ৬ টি সংসদীয় আসনে মোট ৩৭ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। তবে মুল লড়াই হয় বিএনপি জামায়াতের মধ্যে। জেলার ৬ টি সংসদীয় আসনে ৫ টিতে জামায়াতে ইসলাম এবং একটিতে জয় পেয়েছে বিএনপি। তবে সবগুলো আসনে লড়াই হয়েছে হাড্ডা হাড্ডি। ৯০ দশক থেকে এই আসনগুলো ছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দখলে। সেই দুর্গে এবার জামায়াতের ভূমিধস জয়ে অনেকে অবাক হয়েছেন। তবে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে না পারা, বিএনপির প্রার্থী বদল এবং একটি আসনে বিদ্রোহী প্রার্থী থাকায় ফলাফলের এমন চিত্র বলে মন্তব্য করেছেন কেউ কেউ।

