শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

প্রধানমন্ত্রী বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে নাভারনে ছাত্রলীগের প্রতিবাদ মিছিল

আরো খবর

 

সেলিম রেজা।শার্শা উপজেলা প্রতিনিধি ঃ-
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল এর কুরুচিপূর্ণ ও অবান্তর বক্তব্য প্রদানের প্রতিবাদে বাংলাদেশ ছাত্রলীগ,শার্শা উপজেলা শাখা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। নাভারন কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ আবু হুরাইরার জয়ের নেতৃত্বে বিশাল একটি মিছিল নাভারন বাজার এলাকা প্রদক্ষিন করে। পরে নাভারন সাতক্ষিরা মোড়ে পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে ছাত্রলীগ নেতা জয় বলেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা আজ বিশ্বের রোল মডেল। শিক্ষা স্বাস্থ্য কৃষি যোগাযোগসহ সব ক্ষেত্রেই লেগেছে আধুনিকতার ছাপ। বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। সেই নেত্রীকে নিয়ে কোন ধরনের কুরুচিপূর্ণ কথা সহ্য করবেনা ছাত্রলীগ।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ