বুধবার, ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে আসলো ১২৫ মেট্রিক টন বিস্ফোরক  

আরো খবর

বেনাপোল প্রতিনিধি:
বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ১২৫ মেট্রিক টন বিস্ফোরক দ্রব্য আমদানি করেছে দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড।
শনিবার (২৪ জানুয়ারি) বিকাল ৪ টায় ভারতের পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বিস্ফোরকবাহী ৮টি ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করে।
বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (ট্রাফিক) শামিম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের খনন কার্যক্রম পরিচালনার জন্য এসব বিস্ফোরক দ্রব্য ভারত থেকে আমদানি করা হয়েছে। বর্তমানে বিস্ফোরকবাহী ভারতীয় ট্রাকগুলো বেনাপোল বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে প্রশাসনিক নিরাপত্তায় রাখা হয়েছে।
তিনি আরও জানান, খালাস প্রক্রিয়ার জন্য আমদানিকারকের নিয়োজিত সিঅ্যান্ডএফ এজেন্ট প্রয়োজনীয় কাগজপত্র বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের কাছে দাখিল করবেন। সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে বিস্ফোরক দ্রব্যগুলো খালাস করে বাংলাদেশি ট্রাকে করে দিনাজপুরে পাঠানো হবে।
অপ্রীতিকর কোনো ঘটনা এড়াতে বন্দর এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে বিস্ফোরক দ্রব্যের নিরাপদ খালাস নিশ্চিত করতে বন্দর কর্তৃপক্ষ সর্বাত্মক সতর্কতা ও প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা।

আরো পড়ুন

সর্বশেষ