বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মণিরামপুর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন

আরো খবর

মণিরামপুর প্রতিনিধি:যশোরের মণিরামপুর উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সংগঠনের যশোর জেলা শাখার উদ্যোগে আগামী তিন মাসের জন্য এই আহ্বায়ক কমিটির অনুমোদন প্রদান করা হয়।

অনুমোদিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইয়াসিন আরাফাত। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন আশিকুর রহমান, এস এম তাবিবুল ইসলাম, এহসান মাহবুব রাফিসহ একাধিক নেতৃবৃন্দ।

কমিটির সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন সারজিন হাসান মাহিন। পাশাপাশি যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবির আহমেদ রিয়াদ, সাকিবুর রহমান দীপ্তসহ অন্যান্য নেতারা।

এছাড়া কমিটির মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মো. জুবায়ের নাঈম-কে। সহ মুখ্য সংগঠক হিসেবে রয়েছেন সোহানুর রহমান তাসিন ও মো. লিখন হোসেনসহ অন্যান্য সংগঠকবৃন্দ।

কমিটির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন মো. রিয়াদ হোসেন। সহ-মুখপাত্র হিসেবে মনোনীত হয়েছেন ফাতেমা সুলতানা ভাবনা, মোছা. সিনথিয়া খাতুন, আয়েশা আক্তার ওরমিসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোর জেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদক ও আহ্বায়কের যৌথ স্বাক্ষরে এই আহ্বায়ক কমিটির অনুমোদন প্রদান করা হয়।

নবগঠিত কমিটি মণিরামপুর উপজেলায় বৈষম্যবিরোধী আন্দোলনকে আরও সুসংগঠিত ও গতিশীল করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

আরো পড়ুন

সর্বশেষ