শুক্রবার, ২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

ভারত থেকে ফেরা যাত্রীর দেহে মাঙ্কিপক্স সন্দেহ সিভিল সার্জন বরলেন,মাঙ্কি নয় চিকেন পক্স

আরো খবর

বেনাপোল প্রতিনিধি-

বেনাপোল স্থলপথে ভারত থেকে ফেরা এক যাত্রীর দেহে মাঙ্কিপক্স সন্দেহে তাকে আইসোলেশনে পাঠানো হয়েছে। বেনাপোল ইমিগ্রেশনে স্বাস্থ্য পরিচর্যা কেন্দ্রের কর্মকর্তারা তার শরীরে প্রচন্ডজ্বরসহ মাঙ্কিপক্স পক্ষ উপসর্গের কারনে যাত্রীকে নাভারন স্বাস্থ্য কেন্দ্রে পাঠান। পরে তাকে আইসোলেশনের নেওয়া হয়েছে বলে জানান স্বাস্থ্যকর্মকর্তারা।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: ইউছুপ আলম জানান,শুক্রবার সকালে ভারত থেকে ফেরেন মহেশপুর শৈলকুপা এলাকার ইব্রাহিম শাহের পুত্র আব্বাস আলী। চেকপোষ্ট প্রাথমিক স্বাস্থ্য পরিচর্য্যা কেন্দ্রের কর্মকর্তা ডা: মহাসিনা আক্তার রুম্পা তার শরীরের গতিবিধি সন্দেহ হলে যাত্রীকে মাঙ্কিপক্্র সেন্দেহে নাভারন স্বাস্থ্য কেন্দ্রে পাঠায়। পরে উন্নত পরীক্ষার জন্য তাকে যশোর আইসোলেশনে পাঠানো হয়েছে। এব্যাপারে সিভিল সার্জন বিপ্লব কৃমার বিশ^াস বলেন, মাঙ্কি নয় তার শরীরে চিকেন পক্্র ধরা পড়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ