সোমবার, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে শাবান, ১৪৪৭ হিজরি

ভারত-পাকিস্তান অধিনায়ক এবারও হাত মেলালেন না 

আরো খবর

একাত্তর ডেস্ক:নানা নাটকের পর অবশেষে মাঠে গড়েছে ভারত ও পাকিস্তানের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচ। মাঠে নামার পরও পুরনো উত্তাপ রয়েছে। টসের সময় দুই দলের অধিনায়ক সূর্যকুমার যাদব ও সালমান আলী আগা আবারও হাত মেলাননি। টস জিতে পাকিস্তান অধিনায়ক ভারতকে ব্যাটিংয়ে পাঠান।

রবিবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হয় এই লড়াই।

এর আগে এশিয়া কাপে দুই দলের খেলোয়াড়দের হাত না মেলানো নিয়ে বহু আলোচনা-সমালোচনা হয়েছে। সেই ধারাবাহিকতায় এবারও করমর্দন থেকে বিরত থাকার অনুমান ছিল এবং বাস্তবে তাই হয়েছে।

পাকিস্তান অধিনায়ক প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন, কারণ উইকেট কিছুটা ট্যাকি। রাতের শিশিরের প্রভাবে পিচ ধীরে হয়ে স্পিনারদের সহায়ক হবে বলে তারা মনে করছেন। তবে ভারত নিজেদের বিশ্লেষণ অনুযায়ী দলে অতিরিক্ত একজন স্পিনার রেখেছে এবং অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়েছেন, টস জিতলেও তারা আগে ব্যাট করত।

পাকিস্তান অপরিবর্তিত দল নিয়ে মাঠে নামলেও, ভারত দলে ফিরিয়েছেন নিয়মিত ওপেনার অভিষেক শর্মাকে। তিনি সঞ্জু স্যামসনের জায়গায় খেলছেন। ফলে ওপেনিংয়ে দুজন বাঁহাতি ব্যাটার হয়েছে। এছাড়া বাঁহাতি পেসার আর্শদীপ সিংয়ের বদলে দলে এসেছেন স্পিনার কুলদীপ যাদব।

ভারতের একাদশ:
ঈশান কিষাণ, অভিষেক শর্মা, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, শিভাম দুবে, রিঙ্কু সিং, আকসার প্যাটেল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, জসপ্রিত বুমরাহ।

পাকিস্তানের একাদশ:
সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান আলী আগা (অধিনায়ক), বাবর আজম, শাদাব খান, উসমান খান, মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, শাহীন শাহ আফ্রিদি, উসমান তারিক, আবরার আহমেদ।

সূত্র:বিডি প্রতিদিন

আরো পড়ুন

সর্বশেষ