রেজাউল হক বলেন, ‘নড়াইল হিন্দু ধর্ম অধ্যুষিত এলাকা। নির্বাচনে যাতে সবাই সুষ্ঠুভাবে ভোট দিতে পারেন, সেই লক্ষ্যে আমরা নিরলসভাবে কাজ করছি। ভোটের আগে, পরে বা যে কোনো সময় জনগণের নিরাপত্তায় পুলিশ সর্বদা প্রস্তুত আছে। আশা করছি এবার সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। কোনো ধরনের সমস্যা হবে না, ইনশাআল্লাহ।’
পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল হাসান, সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি) রাফিউর রহমান, সহকারী পুলিশ সুপার রবিন হালদার, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলুসহ জেলার গণমাধ্যম কর্মিরা এসময় উপস্থিত ছিলেন।

