মঙ্গলবার, ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

ভোট গ্রহণে অনিয়মের অভিযোগে তালায় বিএনপির সাংবাদ সম্মেলন

আরো খবর

শফিকুল ইসলাম, তালা, সাতক্ষীরা :
‎সাতক্ষীরা-১ আসন (তালা-কলারোয়া) ভোট গ্রহনে অনিয়মের অভিযোগে তালায় বিএনপি নেতাদের সাংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
‎সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে তালা ডাকবাংলা চত্ত্বরে তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃনাল কান্তি রায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।

 

লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রায় প্রতিটি কেন্দ্রে প্রশাসনের সহযোগিতায় কেন্দ্রে কেন্দ্রে ৩শ থেকে ৫শ ব‍্যালটে বাহির থেকে সীল মেরে ভোট ইঞ্জিনিয়ারিং করা হয়েছে।

 

মৃনাল কান্তি রায় বলেন, তালা সদর ইউনিয়নের ৪৩ নং মুুক্তিযোদ্ধা মহাবিদ্যালয় কেন্দ্রে প্রিজাইডিং অফিসার বেলা ২টার দিকে ব‍্যালট পেপার শেষ হওয়ার কথা জানান। এসময় ভোট দিতে আসা ভোটাররা কেন্দ্র থেকে বের হয়ে চলে যান। ইহাতে সন্দেহ হয় পূর্বের ব‍্যালট পেপারে সীল মেরে ইঞ্জিনিয়ারিং করে প্রতিদ্বন্দ্বি প্রার্থীখে বিজয়ী হওয়ার পথ সুগম করেছে।

 

এভাবে মৃনাল কান্তি রায় সংবাদ সম্মেলনে ভোট কারচুপি ও ইঞ্জিনিয়ারিং এর ১১ টি বিষয়ের উপর অভিযোগ এনে তালা কলারোয়ায় পূর্ণরায় ভোট গ্রহনের দাবি জানান। এসময় তালা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ‍্যক্ষ শফিকুল ইসলাম, সাবেক সহ-সভাপতি গোলাম মোস্তফা, মোঃ মহব্বত আলী, সাবেক যুগ্ন- সাধারণ সম্পাদক সহযোগী অধ‍্যাপক মোশাররফ হোসেন, ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জোয়াদ্দার ফারুখ হোসেন উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

সর্বশেষ