বুধবার, ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

মণিরামপুরে আরসিইউ সংস্থার উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

আরো খবর

শাহাজান শাকিল : যশোরের মণিরামপুরে আরসিইউ (রুরাল কনসাসনেস ইউনিট) সংস্থার উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (১৫ মার্চ) বেলা সাড়ে ১১টায় উপজেলার ঘুঘুরাইল চাতাল বাজারে অবস্থিত আরসিইউ সংস্থার কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার নির্বাহী পরিচালক ও সুজন—সুশাসনের জন্য নাগরিক মণিরামপুর উপজেলা কমিটির সভাপতি অধ্যাপক মো. আব্বাস উদ্দীন।

অনুষ্ঠানে সম্মানিত সভাপতি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মণিরামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সুন্দলপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোতাহার হোসেন দুষ্টু।

এ সময় উপস্থিত ছিলেন হালসা উত্তরপাড়া জামে মসজিদের খতিব মাওলানা সিদ্দিকুর রহমান, মাওলানা মোশাররফ হোসেন, আরসিইউ সংস্থার বিশেষ হিতৈষী আব্দুল্লাহ আল মামুন, মিডিয়া কর্মী ও শিক্ষক হাবিবুর রহমান নয়ন, আরিফুর রহমান আরিফ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষবর্ষের ছাত্র তাসনিম আহমেদ ইমন, শিক্ষক সাদ্দাম হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে এলাকার ৩০ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী হিসেবে সেমাই, চিনি, তেল, লবণ, সাবান, পেঁয়াজ ও গোলআলু বিতরণ করা হয়।

বক্তারা বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। এ ধরনের উদ্যোগ সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আরো পড়ুন

সর্বশেষ