রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

মণিরামপুরে পিএফজির উদ্যোগে নাগরিক সংলাপ অনুষ্ঠিত

আরো খবর

মণিরামপুরে পিএফজির উদ্যোগে নাগরিক সংলাপ অনুষ্ঠিত -ছবি

 

নিজস্ব প্রতিবেদক :মণিরামপুরে পিএফজি (পিস ফ্যাসিলিটেটর গ্রুপ) ও ইয়ুথ গ্রুপ উপজেলা কমিটির উদ্যোগে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। এতে সহযোগিতা করে বেসরকারি সংস্থা দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর ভাইব (VIBE) প্রজেক্ট।
শনিবার (২৮ মার্চ ২০২৬) সকাল ১১টায় উপজেলা পরিষদ সংলগ্ন রাজিয়া কমিউনিটি সেন্টারে “নতুন সরকারের কাছে তরুণদের প্রত্যাশা ও আমাদের করণীয়—প্রেক্ষিত: মণিরামপুর উপজেলা” শীর্ষক এ সংলাপ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিএফজি মণিরামপুর উপজেলা কমিটির পিস অ্যাম্বাসেডর ও সুজন (সুশাসনের জন্য নাগরিক) মণিরামপুর উপজেলা কমিটির সভাপতি অধ্যাপক মোঃ আব্বাস উদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্যের প্রতিনিধি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মণিরামপুর উপজেলা শাখার আমির সহকারী অধ্যাপক ফজলুল হক।
পিস অ্যাম্বাসেডর আসাদুজ্জামান রয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা লেয়াকত হোসেন, সেক্রেটারি সহকারী অধ্যাপক মোঃ খলিলুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খান সফিয়ার রহমান, মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস এম মজনুর রহমান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, সাংবাদিক শাহজান শাকিল, দি হাঙ্গার প্রজেক্টের জেলা সমন্বয়কারী গিয়াস উদ্দীন, পিএফজির সদস্য অ্যাড. মুজিবর রহমান, সাবেক পৌর কাউন্সিলর গীতা রানী কুন্ডু, প্রধান শিক্ষক আব্দুল মান্নান, প্রভাষক হাচিনা আক্তার কাকলী, পৌর যুবদলের সভাপতি আব্বাস উদ্দিন, এনসিপির সমন্বয়কারী আহাদ হুসাইন, সহিদুল ইসলাম, ইসলামী আন্দোলনের নেতা আবুল কালাম আজাদ, শরীফ মাহমুদ, সহকারী অধ্যাপক হুসাইন নজরুল হক, অশোক বিশ্বাস, শফিয়ার রহমান, নিহার রায়, পারভীনা আক্তার, বাসন্তী, মোস্তফা প্রমুখ।
সংলাপে বক্তারা মণিরামপুর উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। বিশেষ করে মণিরামপুর বাজারের যানজট, মাদক বিস্তার, কিশোর গ্যাংয়ের তৎপরতা, বেকারত্ব এবং সুশাসনের অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা এসব সমস্যা সমাধানে প্রশাসন, জনপ্রতিনিধি ও তরুণ সমাজকে একসাথে কাজ করার আহ্বান জানান।
বক্তারা বলেন, একটি শান্তিপূর্ণ, মাদকমুক্ত ও উন্নত মণিরামপুর গড়তে তরুণদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার উপর গুরুত্বারোপ করা হয়।

আরো পড়ুন

সর্বশেষ