শুক্রবার, ২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

মণিরামপুরে বিভিন্ন মামলায় আ’লীগ নেতাসহ গ্রেফতার ৪

আরো খবর

মণিরামপুর(যশোর)প্রতিনিধিঃ যশোরের মণিরামপুরে গত দুই দিনে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় অভিযুক্ত উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নূর মোহাম্মদসহ চারজনকে গ্রেফতার করেছে। শনিবার পুলিশ তাদেরকে আদালতে প্রেরন করে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলা আ’লীগের সহসভাপতি নূর মোহাম্মদের বিরুদ্ধে অভিযোগ বিগত সরকারের আমলে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের ছত্রছায়ায় থেকে কাশিমনগর ইউনিয়নসহ বিভিন্ন এলাকার বিশেষ করে বিরোধী দলের নেতাকর্মীদের মিথ্যা মামলায় আসামি করে হয়রানি করা, পুলিশের নামে টাকা আদায়, চাকুরি দেওয়ার প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাতসহ বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিলেন। এ ব্যাপারে সম্প্রতি তার বিরুদ্ধে মামলা হয়।

ফলে শুক্রবার পুলিশ নূর মোহাম্মদকে গ্রেফতার করে। এ ছাড়াও অন্য একটি মামলায় গ্রেফতার করা হয়েছে মনোহরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অমল রায়কে। শনিবার ২০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয় মুন্সিখানপুর গ্রামের মৃত আজ্জাত আলীর ছেলে মাদক বিক্রেতা আবদুস সাত্তারকে।

এ ছাড়া ঢাকুরিয়া এলাকায় নারী নির্যাতন মামলার আসামি সুবোলকাটি গ্রামের সুনীল রায়ের ছেলে আশিষ রায়কে পুলিশ আটক করেছে। মণিরামপুর থানার অফিসার ইনচাজ(ওসি) বাবলুর রহমান খান জানান, শনিবার আসামিদের আদালতে চালান দেওয়া হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ