বৃহস্পতিবার, ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

মনিরামপুরে নারীর ফেসবুক আইডি হ্যাক, প্রতারণার আশঙ্কা

আরো খবর

নিজস্ব প্রতিবেদক :যশোরের মনিরামপুর উপজেলার জুড়ানপুর গ্রামের বাসিন্দা ফয়জুন্নাহার (২৭) নামে এক নারীর ফেসবুক আইডি হ্যাক হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিয়েছেন।জানা গেছে, ফয়জুন্নাহার, পিতা: মৃত কাজী নুরুল হক, গ্রাম- জুড়ানপুর, থানা- মনিরামপুর, জেলা- যশোর। তার ব্যবহৃত ফেসবুক অ্যাকাউন্ট “Ratri Islam” ২০২৫ সালের ৩১ ডিসেম্বর রাতের কোনো এক সময় অজ্ঞাত হ্যাকারদের মাধ্যমে হ্যাক হয়ে যায়। এরপর থেকে তিনি ওই অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছেন না।ফেসবুক একাউন্ট এর লিংক:https://www.facebook.com/share/18Egbf9rxK/. ভুক্তভোগী ফয়জুন্নাহার জানান, হ্যাকাররা তার আইডি ব্যবহার করে প্রতারণামূলক বা অনাকাঙ্ক্ষিত কোনো কর্মকাণ্ড ঘটাতে পারে বলে তিনি আশঙ্কা করছেন। ভবিষ্যতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তিনি বিষয়টি থানায় সাধারণ ডায়েরিভুক্ত করবেন বলে জানিয়েছেন।
এ বিষয়ে মণিরামপুর থানার ওসি রজিউল্লাহ খান বলেন, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে।

আরো পড়ুন

সর্বশেষ