মহম্মদপুর ( মাগুরা) প্রতিনিধি:মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের বেথুলিয়া গ্রামে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একই পরিবারের-৫টি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায়-১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিক ভাবে জানা গেছে,,
বাড়িটির মালিক মো. লুকমানের দুটি রান্নাঘর ও তিনটি বসতঘর আগুনে পুড়ে যায়। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভোর আনুমানিক ৪টা ৪০ মিনিটে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। সে সময় বাড়িতে লুকমানের পুত্রবধূ, নাতি-নাতনি ও প্রথম স্ত্রী অবস্থান করছিলেন। তারা দ্রুত ঘর থেকে বেরিয়ে আসতে সক্ষম হলেও মাত্র ২০ মিনিটের মধ্যে আগুনে ঘরের আসবাবপত্র,নগদ অর্থ ও প্রয়োজনীয় মালামাল পুড়ে যায়।
আগুনের তাপে পাশের প্রতিবেশী নুর ইসলাম ও সালামের ঘরের আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে।
তবে ততক্ষণে মূল ঘরগুলো সম্পূর্ণ ভস্মীভূত হয়। স্থানীয় ধারণা করছেন রান্নাঘর থেকেই আগুনের
অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।
ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি,ঘটনার আগের দিন ব্যাংক থেকে তোলা কিছু নগদ অর্থ ঘরে রাখা ছিল,যা আগুনে পুড়ে গেছে। সর্বস্ব হারিয়ে পরিবারটি এখন চরম দুর্দশার মধ্যে রয়েছে।

