শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

মহেশপুরে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের ব্রাঞ্চ উদ্বোধন

আরো খবর

মহেশপুরে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের ব্রাঞ্চ উদ্বোধন

পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র ঝিনাইদহের মহেশপুর ব্রাঞ্চ উদ্বোধন করা হয়েছে। একই সাথে ঋণ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে মহেশপুর শহরের নাটিমা রোডে মহিলা কলেজ পাড়ায় এই ব্রাঞ্চ উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের সহকারী পরিচালক ও যশোর জোনাল ম্যানেজার গাজী মো. এনামুল কবীর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর থানার অফিসার ইনচার্জ মো. সেলিম মিয়া। ব্রাঞ্চ ম্যানেজার শরিফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ৬ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী আতিউর রহমান, মাস্টার হোসেন মোল্লা, বেসরকারি উন্নয়ন সংস্থা আশার ম্যানেজার লুৎফর রহমান, সৃজনী ফাউন্ডেশনের এরিয়া ম্যানেজার আরিফুল ইসলাম, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের সিনিয়র ব্যবস্থাপক আনোয়ারুল ইসলাম, নিতিশ বিশ^াস, হাসানুর রহমান ও প্রশাসনিক কর্মকর্তা রেজাউল করিম প্রমুখ।
অনুষ্ঠান শেষে দোয়া মাহফিল অণুষ্ঠিত হয়।
এদিন ৯জনকে প্রায় ১০ লাখ টাকার ঋণ বিতরণ করা হয়।

 

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ