বুধবার, ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে কোটি টাকার পণ্য জব্দ

আরো খবর

মহেশপুর প্রতিনিধি:ঝিনাইদহের মহেশপুর উপজেলার বিভিন্ন সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে কোটি টাকা মুল্যের বিভিন্ন মাদক দব্র্য ও ডিএনএ টেষ্ট কিট উদ্ধার করা হয়েছে।

 

বিজিবি সুত্রে জানাগেছে, মঙ্গলবার ভোর রাতে মহেশপুর ৫৮ বিজিবির রাজাপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত বর্তী রাজাপুর গ্রামের শুকুর আলীর ভুট্রা ক্ষেতের মধ্যে থেকে ভারতীয় ২২০টি ডিএনএ টেষ্ট কিট উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মুল্য ৫১ লাখ ৭০ হাজার টাকা।

 

একই সময় গয়েশপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা গয়েশপুর মাঠের মধ্যে থেকে ৩৯৬ পিচ ভারতীয় সেক্স টেবলেট ভায়াগ্রা উদ্ধার করা হয়েছে।

 

অপর দিকে মঙ্গলবার সকালে মাঠিলা বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্তের লেবুলতা গ্রামের মজিদের বাঁশ বাগানের ভিতর থেকে ভারতীয় ৯৯০ পিচ ঔষধ ও ২৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।

 

মহেশপুর ৫৮ বিজিবির উপ-পরিচালক মুন্সি ইমদাদুর রহমান জানান, মালামাল উদ্ধারের ঘটনায় পৃথক ভাবে মামলা হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ