শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি

যশোরে ওয়ান শুটারগানসহ সন্ত্রাসী মারুফ গ্রেফতার

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:যশোরে একটি ওয়ান শুটারগানসহ মারুফ হোসেন (২৭) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব সদস্যরা। বুধবার গভীর রাতে সদর উপজেলার মধুগ্রাম এলাকায় এই অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।আটক মারুফ হোসেন ওই গ্রামের হারুন অর রশিদের ছেলে।

 

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর এ.টি.এম ফজলে রাব্বী প্রিন্স জানান,গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল বুধবার গভীর রাতে মধুগ্রাম এলাকায় অভিযান চালিয়ে মারুফ হোসেনকে গ্রেফতার করা হয়। এরপর তার ঘর তল্লাশিকালে করে একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।

 

তিনি আরো জানান, মারুফ হোসেনের বিরুদ্ধে আগে থেকেই একাধিক মামলা বিচারাধীন রয়েছে। তার বিরুদ্ধে অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার দায়ে “দি আর্মস অ্যাক্ট, ১৮৭৮” এর ১৯(ক) ধারায় যশোর কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রসহ আসামিকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ