বুধবার, ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

যশোরে ছুরি মেরে যুবককে হত্যা

আরো খবর

ভ্রাম্যমান প্রতিনিধি:যশোরের নওয়াপাড়ার পাগলাদাহ গ্রামে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শহিদ  নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার বিকেলে এই ঘটনা ঘটে। নিহত শহিদ নওয়াপাড়ার পাগলাদাহ গ্রামের  বছির উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে পাগলাদাহ এলাকায় শহিদের বাড়ির সামনে রহমানের দোকানের মোড় নামক স্থানে পূর্ব শত্রুতাকে কেন্দ্র করে একই গ্রামের কয়েকজন যুবকের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করা হয়। পরে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আহত অবস্থায় শহিদের বাবা তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনেরা জানান, একই গ্রামের পিয়াস (২৪), আলিফ (১৮), ইরান (২৪) ও রিয়াজ (২৫) এ ঘটনার সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। ঘটনার পর থেকে তারা পলাতক রয়েছে। কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ ফারুক আহম্মেদ জানান, ঘটনার তদন্ত চলছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ