রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

যশোরে দেড় কোটি টাকা মাদক উদ্ধার : আটক ২

আরো খবর

প্রতিনিধি:
যশোরে পুলিশের দুটি বিশেষ অভিযানে প্রায় দেড় কোটি টাকা মুল্যের মাদক উদ্ধার করেছে পুলিশ। বেনাপোল বন্দরের মধ্যে ভারতীয় ট্রাক থেকে ১৮৬ কেজি গাঁজা, ৭৪৯ পিচ ফেনসিডিল, ঔষধ ,কসমেটিক্স ও ডিবি পুলিশে অভিযানে শার্শার থেকে ২৭ কেজি গাজাসহ আটক দুইজন। বুধবার গভীর রাতে গোপন তথ্যের ভিত্তির বিপুল পরিমানে মাদক দ্রব্য আটক করতে সক্ষম হয় পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের চত্বরে পুলিশ সুপার প্রলয় কুমার জোর্দ্দার বলেন, ১ কোটি ৪২ হাজার মুল্যের এই মাদক দ্রব্য আটক করতে সক্ষম হয়েছে। আমাদের অভিযান চলমান মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স অভ্যহত আছে । ভারতীয় ট্রাক ডাইভার কুদ্দুস কে আটকের চেষ্টা চলছে সে এখনও বাংলাদেশে অবস্থান করছে।

এদিকে আটককৃত হলেন সালাউদ্দিন যশোর জেলার বেনাপোল পোর্ট থানার রায়পুরের আব্দুল মান্নান মোড়লের ছেলে ও মীর আসলাম যশোর কোতয়ালী থানার কৈখালী গ্রামের মকবুল হোসেন মীরের ছেলে।

অভিযানে একটি ট্রাক, ২১৩ কেজি গাজা, ৭৪৯ বোতল ফেনসিডিল,ভারতীয় ঔষধ, প্রসাধনী এবং বিপুল পরিমানে ভারতীয় বাজি উদ্ধার করা হয়।

 

 

 

 

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ