শুক্রবার, ২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

যশোরে ধর্ষণ চেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূর মামলা

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:
যশোরে শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূর ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে শহরের হুশতলা মাঠপাড়া এলাকায়। মামলাটি করেছেন পুত্রবধূ নিজেই। শ্বশুরের ভয়ে পুত্রবধূ বর্তমানে বাবার বাড়িতে আশ্রয় নিয়েছেন।

 

মামলা সূত্রে জানা যায়, ওই গৃহবধূ মঙ্গলবার দুপুরে নিজ ঘরে খাটের ওপর তিন বছরের শিশু সন্তানসহ ঘুমিয়ে ছিলেন। শাশুড়ি ও স্বামী ছিলেন কাজের প্রয়োজনে বাইরে। এই সুযোগে শ্বশুর কৌশলে ঘরে প্রবেশ করেন এবং পুত্রবধূকে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় গৃহবধূ চিৎকার দিলে আশেপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্ত শ্বশুর চলে যান।

 

এ ঘটনা জানাজানি হলে শ্বশুর হত্যার হুমকি দিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। পরে ওই নারী শিশু সন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে যান। বৃহস্পতিবার রাতে মামলাটি করেন ওই পুত্রবধূ।

পুলিশ জানিয়েছে, আসামি আটকে তারা অভিযান অব্যাহত রেখেছে।

আরো পড়ুন

সর্বশেষ