বুধবার, ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

যশোরে নদীর পাড় থেকে দেশীয় পিস্তল উদ্ধার

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:যশোর সদর উপজেলার চুড়ামনকাটি শানতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের নদীর পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় পিস্তল উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শানতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিউবওয়েল নষ্ট থাকায় কয়েকজন শিক্ষার্থী খেলাধুলার ফাঁকে নদীতে পা ধুতে যায়। এ সময় এক শিক্ষার্থীর পায়ে একটি ধাতব বস্তু বাধে। কাছে গিয়ে দেখা যায় সেটি একটি পিস্তল। বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থীরা পিস্তলটি শিক্ষকদের কাছে হস্তান্তর করে। পরে বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি কোতোয়ালি থানাকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পিস্তলটি উদ্ধার করে হেফাজতে নেয়।

 

এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ ফারুক আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত বস্তুটি দেখতে পিস্তলের মতো হলেও এটি সম্পূর্ণ কার্যকর আগ্নেয়াস্ত্র নাও হতে পারে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ এটি তৈরির চেষ্টা করেছিল। সম্পূর্ণভাবে প্রস্তুত না হওয়ায় সেটি নদীর পাড়ে ফেলে রাখা হতে পারে।
তিনি আরও জানান, উদ্ধারকৃত বস্তুটি পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে এবং এর সঙ্গে কোনো অপরাধের সংশ্লিষ্টতা রয়েছে কি না, সে বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

আরো পড়ুন

সর্বশেষ