বুধবার, ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

যশোরে প্রশিক্ষণ বিমানে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ

আরো খবর

নিজস্ব প্রতিবেদক: যশোরে যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান জরুরি অবতরণ করেছে। তবে এ ঘটনায় পাইলট সম্পূর্ণ নিরাপদে আছেন এবং বিমানের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

 

সোমবার (৯ মার্চ) দুপুর ১২টা ৪৬ মিনিটে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে Inter-Services Public Relations (আইএসপিআর)।

 

আইএসপিআর জানায়, প্রশিক্ষণ কার্যক্রম চলাকালে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দিলে বিমানটির পাইলট দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। পরে বিমানটি নিরাপদে যশোরের রানওয়েতে অবতরণ করে।

 

 

এ ঘটনায় পাইলট সম্পূর্ণ সুস্থ ও নিরাপদ আছেন। পাশাপাশি বিমানটিরও কোনো ধরনের ক্ষতি হয়নি বলে জানানো হয়েছে।

বিমানে যান্ত্রিক ত্রুটির বিষয়টি উদ্ঘাটনের জন্য বিমানবাহিনীর একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি কাজ শুরু করেছে বলে সংশ্লিষ্ঠ সূত্রে জানা গেছে।

বিমান বাহিনীর প্রধান পাইলট প্রশিক্ষণ কেন্দ্র যশোর মতিউর রহমান বিমানঘাঁটি। সর্বশেষ গত বছরের ১৩ মার্চ একটি প্রশিক্ষণ বিমান রানওয়েতে আছড়ে পড়ে। এতে বিমানটি ক্ষতিগ্রস্ত হলেও দুই পাইলট অক্ষত ছিলেন।

 

আরো পড়ুন

সর্বশেষ