বুধবার, ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

যশোরে ভারতীয় উইন কোরেক্স সিরাপসহ আটক তিন

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:যশোরের ডিবি পুলিশ ৪০ বোতল ভারতীয় উইন কোরেক্স সিরাপসহ তিনজনকে আটক করেছে। গত শনিবার সন্ধ্যা সাতটার দিকে যশোর শহরের আরো উপর দিঘির পারে এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এরা হলেন, চৌগাছা উপজেলার চান্দা আফরা গ্রামের আনার মিয়ার ছেলে রকিবুল ইসলাম (৩৫), যশোর শহরের পুরাতন কসবা বিবি রোডের সাইদুল ইসলাম শেখের ছেলে ওহিদুল ইসলাম ওহিদুল (৩৫) এবং পুলিশ লাইন টালিখোলা এলাকার মৃত আতাহার উদ্দিনের ছেলে আরাফাত মোল্লা (২৮)।

ডিবি পুলিশের এস আই কামাল হোসেন জানিয়েছেন, শনিবার ইফতারির পর সন্ধ্যা সাতটার দিকে গোপন সূত্রের সংবাদ পান আরবপুর দিঘির পাড় এলাকায় কযেকজন মাদক ব্যবসায়ী সেখানে মাদকদ্রব্য কেনাবেচা করছে।

সংবাদ পেয়ে তিনি ফোর্স নিয়ে সেখানে গেলে ডিবি পুলিশের কোটি দেখে ব্যবসায়ীরা দৌড়ে পালানোর চেষ্টা করে। কিন্তু কিছু ধাওয়া করে তিনজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৪০ বোতল ভারতীয় উইন কোরেক্স সিরাপ জব্দ করা হয়েছে। এই ঘটনায় কোতোয়ালী থানায় একটি মামলা হয়েছে। রোববার দুপুরে আটক তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ