বৃহস্পতিবার, ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

যশোরে র‍্যাবের অভিযানে ১১টি ককটেল উদ্ধার

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:
যশোরে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১১ (এগারো)টি ককটেল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে শহরের রেলওয়ে স্টেশন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র‍্যাব সূত্র জানায়, রাত সাড়ে নটার দিকে র‍্যাব-৬, সিপিসি-৩, যশোরের একটি দল যশোর রেলওয়ে স্টেশনের সামনে মোবাইল টাওয়ারসংলগ্ন বস্তি এলাকায় অভিযান চালায়।
এ সময় রেলওয়ের পরিত্যক্ত একটি কোয়ার্টারের ভেতরে বারান্দার মেঝেতে কসটেপ দিয়ে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় ১১টি ককটেল উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ককটেলগুলো উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ