বৃহস্পতিবার, ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

যশোরে সাংবাদিক কল্যাণ সহায়তার চেক বিতরণ

আরো খবর

 

একাত্তর প্রতিবেদক:
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চিকিৎসা সহায়তা ও করোনাকালীন প্রণোদনার চেক বিতরন করা হয়েছে।
সোমবার সকালে প্রেসক্লাব যশোর মিলনায়তনে প্রধান অতিথি জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান এই চেক বিতরণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারাজি আহমেদ সাঈদ বুলবুল।
যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক এইচ আর তুহিনের পরিচালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সম্পাদক তৌহিদুর রহমান।
উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি আমিনুর রহমান মামুন, রিমন খাঁন। অনুষ্ঠানে ১৬ লাখ ১০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ