নিজস্ব প্রতিবেদক:
আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ হিট ফাউন্ডেশনের যশোর জেলার উদ্যোগে, রয়েল মেডিকেল সার্ভিসেসের যশোরের সার্বিক সহযোগিতায় রোববার রেল স্টেশন চত্বরে শুদ্ধাঙ্গন স্কুল প্রাংগনে ইফতার, দোয়া ও হুইলচেয়ার বিতরন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর পৌরসভার সাবেক মেয়র মারুফুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন হিট ফাউন্ডেশনের যশোর জেলার সভাপতি মো মাকসুদর রহমান লাভলু, সাধারণ সম্পাদক মোঃ রস্তম আলী, সাংগঠনিক সম্পাদক কাজী ইকবাল হোসেন, শুদ্ধাঙ্গন স্কুলের পরিচালক তম্ময় মন্ডল, সহ হিট ফাউন্ডেশনের সহ সাধারণ সম্পাদক মো আতিকুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক মো বাবলা, সদর থানা হিট ফাউন্ডেশনের সভাপতি আব্দুর রশিদ, সদস্য, যশোর জেলার শহিদুল ইসলাম, মনিরামপুর উপজেলার হিট ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মো রবিউল ইসলাম সহ অন্যান্য।
বক্তরা বলেন, আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ হিট ফাউন্ডেশন সারাদেশে সুবিধা বঞ্চিত ও অসহায় মানুষের জন্য সব সময়ই সামাজিক কার্যক্রম করে যাচ্ছেন, তারই ধারাবাকিতায় আজকের এই অনুষ্ঠান।
এই ভাবে মানুষের পাশে থেকে মানবাধিকার রক্ষায় হিট ফাউন্ডেশন কাজ করে যেতে চান। প্রধান অতিথির বক্তব্যই সাবেক মেয়র মোঃ মারুফ ইসলাম হিট ফাউন্ডেশনের এমন কার্যক্রমকে ধন্যবাদ জানান। পাশাপাশি হিট ফাউন্ডেশন সহ শুদ্ধাঙ্গন স্কুলের সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন বলে আসস্থ করেন।
অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত ১০০ এর অধিক শিশু সহ প্রায় দুশতাধীক মানুষ উপস্থিত ছিলেন।

