রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

যশোর সেনানিবাসে বাংলাদেশ ও ভারতীয় সেনাবাহিনীর যৌথ প্রশিক্ষণ এক্্রারসাইজ সম্প্রীতির সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

আরো খবর

যশোর প্রতিনিধি
বাংলাদেশ এবং ভারতীয় সেনাবাহিনীর অংশ গ্রহণে যৌথ প্রশিক্ষণ এক্্রারসাইজ সম্প্রীতি-১০ এর সমাপনী অনুষ্ঠান আজ বৃহস্পতিবার যশোর সেনানিবাসে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অনুশীলনের সমাপ্তি ঘোষনা করেন বাংলাদেশ সেনাবাহিনীর চীফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার। এসময় অনুশীলনে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় সেনাবাহিনীর ২০ মাউন্টেন ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং মেজর প্রবীণ চার্ব্রা, যশোর ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ নূরুল আনোয়ার। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, এই যৌথ অনুশীলনের প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ ও ভারতের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান ইতিবাচক সম্পর্ককে আরো সুদৃঢ় করা। গত ৫ জুন শুরু হওয়া এই অনুশীলনে উভয় দেশের দেড়শতাধিক অফিসার জেসিও এবং অন্যান্য পদবীর সেনা সদস্য অংশ গ্রহণ করেন।

 

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ