বৃহস্পতিবার, ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

রাজগঞ্জে ফসলী জমির মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

আরো খবর

মণিরামপুর প্রতিনিধি: অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার অপরাধে মণিরামপুর উপজেলার রাজগঞ্জে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমান করেছে ভ্রাম্যমান আদালত।

 

উপজেলার ঝাঁপা ইউনিয়নের ষোলখাদা গ্রামে রোববার দুপুরে আব্দুস সাত্তারের ছেলে সেলিম হোসেনকে এই জরিমানা করেন এসিল্যান্ড মাহির দায়ান আমিন। এসময় উপস্থিত ছিলেন ঝঁপা ইউনিয়ন ভূমি কর্মকর্তা এম এম শফিউর রহমানও থানা পুলিশের একটি দল।

কৃষি জমির উর্বরতা হারানোর পাশাপাশি পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ায় ও চলাচলের রাস্তার ক্ষয়রোধে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মণিরামপুর সহকারি কমিশনার ভূমি মাহির দায়ান আমিন।

আরো পড়ুন

সর্বশেষ