শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা রমজান, ১৪৪৭ হিজরি

রোজায় বন্ধ থাকছে প্রাথমিক-মাধ্যমিক স্কুল

আরো খবর

অনলাইন ডেস্ক: পবিত্র রমজান মাসে দেশের সব সরকারি-বেসরকারি প্রাথমিক, মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এ বিষয়ে পৃথক দু’টি সংশোধিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সংশোধিত তালিকা অনুযায়ী, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে দেশের সব সরকারি-বেসরকারি প্রাথমিক, মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে। এই ছুটি চলবে আগামী ২৬ মার্চ পর্যন্ত। এ ক্ষেত্রে ২৬ মার্চ বৃহস্পতিবার হওয়ায় পরের ২ দিন (শুক্র-শনি) ছুটি কাটাতে পারবেন শিক্ষক-কর্মচারীরা।

এদিকে গত ১৯ জানুয়ারি প্রকাশিত কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী, গত ১৫ ফেব্রুয়ারি থেকে আগামী ২৬ মার্চ পর্যন্ত বন্ধ থাকছে মাদরাসা। এসব প্রতিষ্ঠানেও ক্লাস শুরু হবে আগামী ২৯ মার্চ।

আরো পড়ুন

সর্বশেষ