লোহাগড়া(নড়াইল) প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়া পৌরসভার লোহাগড়া ইসলামিয়া এতিমখানা সমাজ সেবা অধিদপ্তর থেকে এতিম দুস্থদের বরাদ্দ ক্যাপিটেশনের অর্থ লুফে নিলেন স্থানীয় এক বিএনপি নেতা।
সুত্রে জানাগেছে প্রতিবছর ৬ মাস পরপর এতিমদের ক্যাপিটেশনের টাকা বরাদ্দ হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় ৩৮ জন এতিম ও দুঃস্থদের নামে ৪ লাখ ৫৬ হাজার টাকার চেক প্রদান করেন লোহাগড়া সমাজ সেবা অফিস। উক্ত টাকা ওই এতিম খানার ব্যাংক একাউন্টে জমা হয়। কিন্তু মজার ব্যাপার হলো কোন রেজুলেশন ছাড়াই মোল্যা আকিদুল ইসলাম ব্যাংক থেকে ১ লাখ টাকা উত্তোলন করেন। ওই টাকা উত্তোলন করে মাওলানা বদরুলের পাওনা ৪৩ হাজার টাকা প্রদান করে অবশিষ্ট ৫৭ হাজার বিএনপি নেতা মোল্যা আকিদুল ইসলাম অসৎ উদ্দেশ্য নিজের কাছে রেখে দেন।
ওই এতিম খানার সহ সভাপতি মোঃ শুকুর হোসেনের সংগে মোবাইল ফোনে কথা হলে তার কাছে টাকা উত্তোলনের বিষয়টি জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে সাংবাদিকদের বলেন আপনি কে আপনাকে কেন তথ্য দিবো। আপনাকে আমি দেখছি বলে হুমকি প্রদান করেন।
সুত্রে জানাগেছে মোল্যা আকিদুল লোহাগড়া উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক।
এঘটনায় ওই এতিম খানার সাধারণ সম্পাদক মোল্যা আকিদুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন ব্যাংক থেকে ১ লাখ টাকা উত্তোলন করে ৪৩ হাজার পাওনা টাকা জয়পুর মাদ্রাসার প্রিন্সিপালকে বুঝে দিয়েছি। বাকি ৫৭ হাজার টাকা আমার কাছে রেখেছি।
এতিমখানার সভাপতি মোঃ সাবু মিয়া বলেন আমি ঘটনা শুনেছি। টাকা উত্তোলন করে টাকা তার কাছে থাকার কথা না। তবে কেন আকিদুল তার কাছে রেখেছে আমার জানা নাই।
এব্যাপারে সমাজ সেবা কর্মকর্তা মোঃ শামীম রেজা সাংবাদিকদের বলেন এতিম দুস্থদের টাকা ব্যাংক থেকে উত্তোলন পূর্বে কমিটির রেজুলেশন পাশ করে টাকা উত্তোলন করতে হবে। কোন ব্যাক্তির পকেটে রাখতে পারবেনা।
লোহাগড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার বলেন বিষয়টি আমার জানা নাই তবে জেনে বিধি মোতাবেক ব্যাবস্থা নিবো।

