লোহাগড়া প্রতিনিধি:
শিক্ষাই জাতির মেরুদ-, সেই শিক্ষা নিতে গেলে প্রয়োজন হয় একজন শিক্ষকের। সে কারনে শিক্ষক সর্বজন পুজনীয়। নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নে উদয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রকিবুল হাসান ৩৮ বছর শিক্ষাকতা শেষ করে সরকারি বীধি মোতাবেক অবসর নিলেন।
তার বিদায় বেলায় তারই প্রক্তান ছাত্র ও সহ ওই বিদ্যালয়ের সকলে তাকে ব্যাক্তিক্রম ভাবে বিদায় দিয়েছেন। তাকে প্রাক্তন ছাত্র, বিদ্যালয়ের শিক্ষক, ম্যানেজিং কমিটি ও এলাকার গন্যমান্য ব্যাক্তিরা নানা ধরনের উপহার সামগ্রী প্রদান গলায় পুষ্প মাল্য দিয়ে বিদায় দেন।
বিদায়ের প্রাক্কালে অনেকে অশ্রু শিক্ত হয়ে পড়েন। এসময় বাদ্যযন্ত্র (ব্যান্ড) বাজিয়ে মোটর কারে শোভাযাত্রা নিয়ে বাদ্যের তালে তালে বিদ্যালয় প্রাঙ্গন থেকে বাড়ি নিয়ে যান। শিক্ষক রকিবুল হাসান ইতনা পশ্চিম পাড়া গ্রামের আব্দুল খালেক সিকদারের ছেলে
শিক্ষাকতা সময়ে তিনি ছাত্রদের বাড়িতে যেয়ে শিক্ষার্থীদের আলো মুখ দেখানোর চেষ্টা করতেন। উপস্থিত বক্তারা বলেন রকিবুল হাসান একজন কৃতিমান শিক্ষাক ছিলেন। তিনি এলাকায় জ্ঞানের প্রদীপ জ্বালিয়েছেন। সে কারনে আমরা সকলে তাকে গভীর শ্রদ্ধা ভরে স্বরন করবো। পাশাপাশি আমরা তার ও তার পরিবারের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘআয়ূ কামনা করছি।

