বুধবার, ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

শার্শায় ধানের শীষের ব‍্যানার ও ফেস্টুন পুড়িয়ে দেয়ার অভিযোগ

আরো খবর

 শার্শা প্রতিনিধি:
 যশোর-১ শার্শা আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নুরুজ্জামান লিটনের নির্বাচনী পোস্টার ও ব্যানারে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে । শুক্রবার গভীর রাতে উপজেলার লক্ষণপুর ও শিকারপুর এলাকায় এ ঘটনাটি ঘটে।
নির্বাচনকে সামনে রেখে যশোরের শার্শা উপজেলায় উত্তেজনা বাড়ছে। বিএনপির প্রার্থী নুরুজ্জামান লিটনের নির্বাচনী পোস্টার ও ব্যানারে রাতের অন্ধকারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা এমন অভিযোগ করেছেন দলটির নেতাকর্মীরা।
সকালে স্থানীয়রা বিভিন্ন স্থানে পুড়ে যাওয়া পোস্টার ও ব্যানার দেখতে পেয়ে বিএনপির নেতাকর্মীদের খবর দেন। পরে নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন

এব‍্যারে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার নিকট একটি লিখিত অভিযোগ করেছেন দলীয় নেতা কর্মীরা। এ বিষয়ে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ফজলে ওয়াহিদ বলেন , একটি অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক আইনানুগ ব‍্যবস্থা গ্রহণ করা হবে

আরো পড়ুন

সর্বশেষ