বুধবার, ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

শার্শায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো দুই যুবক  

আরো খবর

শার্শা প্রতিনিধি:
যশোরের শার্শা উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায়  দুই যুবক নিহত হয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে  বেনাপোল থেকে পুটখালীর দিকে যাওয়ার পথে উত্তর বারোপোতা বিজিবি পোস্ট এলাকার কাছে পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা মেহগনি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে চালক ও আরোহী দুজনই গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন, বেনাপোল পোর্ট থানার রাজগঞ্জ খলশী গ্রামের রিপন হোসেনের ছেলে আপন হোসেন এবং একই গ্রামের তৌহিদ হোসেনের ছেলে মিলন হোসেন।
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেলটি জব্দ করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ