শার্শা প্রতিনিধি:
যশোরের শার্শার গোগা ইউনিয়ন জামায়াতের আয়োজনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে উপজেলার গোগা কালিয়ানী মাধ্যমিক বিদ্যালয় মাঠে ওই ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা ইব্রাহীম খলিলের সভাপতিত্বে এ জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর ৮৫/১ শার্শা আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আজিজুর রহমান।
তিনি তার বক্তব্যে বলেন,জামায়াতে ইসলামী ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণের জন্য রাজনীতি করে। জামায়াত এমন একটি রাষ্ট্র গড়তে চাই, যেখানে দুর্নীতি, দুঃশাসন ও জুলুমের কোনো স্থান থাকবে না। সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের হারানো অধিকার ফিরিয়ে আনা হবে।
গোগা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন,যশোর জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি মাওলানা রেজাউল করিম, শার্শা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা ফারুক হাসান, সেক্রেটারি জাহাঙ্গীর আলম, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব ইঞ্জিনিয়ার তৈয়েবুর রহমান জাহাঙ্গীর, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য হাবিবুর রহমান ও ফিরোজ আল মাহমুদ, যশোর জেলা খেলাফত মজলিস যুব বিভাগের সভাপতি মাওলানা শহিদুল্লাহ কাসেমী, শার্শা উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা মিজানুর রহমান, এনসিপি শার্শা উপজেলা আহ্বায়ক মুরাদউদদৌলা, প্রবাসী মাহবুবুর রহমান প্রমুখ।

